বাদশাহর স্ত্রী

ভারতীয় র‍্যাপার ও গায়ক বাদশাহ এবং তার স্ত্রী, পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখিকে ঘিরে কয়েক দিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। এর মধ্যেই প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে নীরবতা ভাঙলেন ঈশা।

ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে ঈশা লেখেন, তিনি এত দিন চুপ ছিলেন, কারণ স্বামীর প্রভাব ও ক্ষমতার কারণে নিজেকে অভিভূত ও ভীত অনুভব করতেন। তবে এখন নিজের সত্যিটা জানানোর সময় এসেছে বলেও ইঙ্গিত দেন তিনি। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে ঈশা একটি ভিডিও মন্টাজ শেয়ার করেছিলেন, যেখানে তাদের বিয়ে ও একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত উঠে আসে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘Every storm is a lesson. Every prayer is hope’ (প্রতিটি ঝড় একটি শিক্ষা, প্রতিটি প্রার্থনা একটি আশা)। সেই পোস্ট থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের জল্পনা শুরু হয়। যদিও সে সময় তিনি বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু বলেননি।

বাদশাহ বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত ঈশার সাম্প্রতিক পোস্ট নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে জল্পনা আরও বেড়েছে।

চলতি বছরের মার্চে ঈশা রিখির মায়ের শেয়ার করা বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বাদশাহ ও ঈশার বিয়ের খবর নিশ্চিত হয়। পরে ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বেও ঈশা তাদের বিয়ের বিষয়টি স্বীকার করেন। এটি বাদশাহর দ্বিতীয় বিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *