সংগীতশিল্পী প্রিয়াংকা গোপের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘তোমায় শুধু ছাড় দিয়েছি’। ভবসিন্ধুর সুরে গানটি শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।
গানটির কথা লিখেছেন গোলাম মুরশেদ। সংগীত পরিচালনা করেছেন অন্তু গুলানদাজ।
প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ইউটিউব চ্যানেলে সম্প্রতি ‘তোমায় শুধু ছাড় দিয়েছিন’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকি রুসা ও মো. মাশরুর হোসাইন। চিত্রগ্রহণ, সম্পাদনা ও পাবলিসিটি ডিজাইনের দায়িত্বে ছিলেন মো. হাসিবুর রহমান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে আরইউ ৭লেন্স প্রোডাকশন।
রোমান্টিক আবহের গানটিতে ভবসিন্ধুর সুর ও প্রিয়াংকা গোপের কণ্ঠের সমন্বয় শ্রোতাদের কাছে আলাদাভাবে ধরা দিচ্ছে। ইউটিউবে প্রকাশের পর গানটি নিয়ে ইতোমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেক শ্রোতা। গানটির কথা, সুর, সংগীত ও ভিডিও নির্মাণ—সব মিলিয়ে এটি প্রশংসিত হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।